1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

আমার প্রধান কাজ হবে তাপমাত্রা কমানো: চিফ হিট অফিসার বুশরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৭৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব শুরু করলেন আলোচিত চিফ হিট অফিসার বুশরা আফরিন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির মধ্য দিয়ে কাজ শুরু করলেন তিনি। মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে অংশ নিয়ে শহরের তাপ কমাতে কাজ শুরু করেন চিফ হিট অফিসার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম।

গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নিয়ে চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন, আমার মূল টার্গেট হচ্ছে তাপমাত্রা কমাবে এমন সব পদক্ষেপ নেওয়া। গাছগুলো যখন বড় হবে তখন তাপমাত্রা, অক্সিজেনসহ নানাদিক থেকে আমরা উপকৃত হবো। তিনি বলেন, আমরা ঢাকা শহরে গাছ লাগানো শুরু করেছি। আমরা জানি রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না। এসব গাছ আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে দেবে। যত গাছ লাগাতে পারবো, ততটা নিরাপদ হবে এই ঢাকা শহর।

তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ ছাড়াও নানান পরিকল্পনার কথা তুলে ধরে চিফ হিট অফিসার বলেন, বৃক্ষরোপণ ছাড়াও নানান পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, যা অফিসিয়ালি আমরা এখনও রিলিজ করিনি। কুল জোন, কুলিং সেন্টার এমন নানান পরিকল্পনা আমাদের আছে।

তিনি বলেন, তবে আমরা যেমন পরিকল্পনা গ্রহণ করেছি তাতে করে আমাদের কিছুটা সময় লাগবে, কারণ এগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। মাত্র এক মাস হয়েছে আমি নিয়োগ পেয়েছি। এখন আমরা এ বিষয়ে আরও স্টাডি করছি, সার্ভে করছি। ফল পেতে আরও কিছুটা সময় লাগবে আমাদের।

উল্লেখ্য, ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ডিএনসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) সমঝোতা চুক্তিতে নিয়োগ পান চিফ হিট অফিসার বুশরা আফরিন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :