1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

অবরোধে আরিচা ও পাটুরিয়া ঘাটে গাড়ির অপেক্ষায় ফেরি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি:বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় মেয়াদের দুই দিনের অবরোধের  ১দিনে রবিবার (৫ নভেম্বর) মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটে অন্যান্য দিনের চেয়ে ফেরি ও লঞ্চ চলাচল করছে অনেকটাই কম। ফলে গাড়ির অপেক্ষায় ফেরিগুলো ঘাটেই নোঙর করে অলস বসে আছে।

রবিবার সকাল থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলদিয়া নৌ-রুটে দুই-তিন ঘণ্টা পরপর একটা ছোট ফেরি ছাড়লেও দূরপাল্লার গাড়ি না থাকায় বড় ফেরি ছাড়তে দেখা যায়নি। লঞ্চ চলাচলও নেই বললেই চলে। মানিকগঞ্জে যান চলাচল কিছুটা  স্বাভাবিক থাকলেও অতংকের মধ্যে রয়েছেন চালকরা। দুই পারেই যানবাহনের সহজলভ্যতা থাকলেও যাত্রী ছিল খুবই কম। তবে মানিকগঞ্জের আভ্যন্তরিন রোডে যান চলাচল ও যাত্রীর সংখ্যা অনেকটা স্বাভাবিক ছিল।

মহাসড়কে দূরপাল্লার গাড়ি দেখা না গেলেও মাঝেমধ্যে প্রাইভেটকার, পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। তবে দুপুরের পর থেকে সেলফি পরিবহনগুলো দুই-একটা করে ছাড়া শুরু করে।

অবরোধকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পারাপারের যাত্রীরা। তাই অবরোধের প্রভাব কিছুটা হলেও পড়েছে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলদিয়া লঞ্চ ও ফেরিঘাটে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :