1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা চলমান : প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: স্বাধীনতাযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথ ধরে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় চলমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য লেখেন।

তিনি লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছর পূর্ণ হলো। মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

‘আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি আমার মা বেগম ফজিলাতুন নেছাকে। আমার দুই মুক্তিযোদ্ধা ভাই শেখ কামাল ও শেখ জামালকে। আমার ১০ বছরের ছোট ভাই রাসেলকে। একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আরও যারা শাহাদাতবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।’

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর-রাজাকারদের হাতে লাঞ্ছিত লাখো মা-বোনের প্রতি জানাই আমার শ্রদ্ধা। কোনো আত্মদান বৃথা যায় না।

মন্তব্যে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথ ধরে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় চলমান। ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে।

২০৪১ সালের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে বাঙালি গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ। বিশ্বসভায় মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :