1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

৯ ফেব্রুয়ারি বাজুস জুয়েলারি মেলা শুরু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩২২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) উদ্যোগে দেশে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাজুস ফেয়ার-২০২৩’। তিন দিনব্যাপী এই মেলা শুরু হবে ৯ ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে আয়োজন হতে যাওয়া এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকেট লাগবে না। বাজুস ফেয়ারে ক্রেতাদের জন্য র‍্যাফেল ড্র’র ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলঙ্কার ক্রয় করবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র‍্যাফেল ড্র’র কুপন সংগ্রহ করবেন।

মঙ্গলবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে বাজুসের পক্ষ থেকে এসব তথ্য জানা‌নো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজুস ফেয়ার ২০২৩ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বাজুস আশা করছে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে। এই লক্ষ্যে ‘বাজুস ফেয়ার-২০২৩’ এ সকল ক্রেতা ও দর্শনার্থীদের আমন্ত্রণ জানিয়েছে বাজুস।

দেশের জুয়েলারি শিল্পের বিদ্যমান অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দেশের ১৮ কোটি মানুষ জানা‌নো হবে। এবার বাজুস ফেয়ারে ৮ টি প্যাভিলিয়ন, ১২ টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুস সহ-সভাপতি ও  বাজুস স্ট্যান্ডিং কমিটি অন মিডিয়া এন্ড কমিউনিকেশন এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান ডা: দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, জায়া গোল্ড এন্ড ডায়মন্ডের চেয়ারম্যান উত্তম বণিক, বৈশাখী জুয়েলার্স এর ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দে প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :