
জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে : ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই মানিকগঞ্জের হরিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার আরশেদ আলীর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ এঁর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, হরিরামপুর থানা পুলিশ পরিদর্শক মজিবুর রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ।
Leave a Reply