1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

মো-সাদের ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হা-ম-লা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৪০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মঙ্গলবার (১৭ জুন) হামলা চালানোর দাবি করেছে ইরান। খবর আল জাজিরার।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা থেকে জানা যায়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিকল্পনা বিষয়ক কেন্দ্রের ভবনেও হামলা চালিয়েছে ইরান। তবে এই হামলায় কতজন হতাহত হয়েছে, তা জানা যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন এই হামলার দাবি করেন। এ নিয়ে একটি বিবৃতিতে বলা হয়, আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স সেন্টারে এবং গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিকল্পনা বিষয়ক সেন্টারের ভবনে আঘাত হেনেছে।

এদিকে, যুদ্ধকালীন নতুন ইরানি সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। মাত্র কয়েক দিন আগেই আগের সেনাপ্রধান ইসরায়েলি হামলায় নিহতের পর তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন। আইডিএফের দাবি করা তথ্যের বরাতে দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

আইডিএফ জানায়, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে একটি আকস্মিক সুযোগে ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়ে আলি শাদমানিকে হত্যা করেছে।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :