1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

মানিকগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন মমতাজ বেগম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার পড়েছেন

 

স্টাফ রিপোর্টার :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তারকা আসন খ্যাত ১৬৯, মানিকগঞ্জ-২ আসন থেকে টানা তৃতীয় বারের মতো দলীয় টিকিট পেয়ে মনোনয়নপত্র জমা দেন বর্তমান সংসদ সদস্য, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঘোষিত তপশিল অনুযায়ী শেষ দিনে সকাল ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেহেনা আকতারের কাছে মনোনয়নপত্র জমা দেন মমতাজ।  এরপর দুইটার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান এঁর কাছে মনোনয়নপত্রের অনুলিপি কপি জমা দেন। এসময় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা চত্বর।
টানা তিনবার দলীয় মনোনয়ন পেয়ে মমতাজ বেগম জানান, “বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা টানা তিনবারের রাষ্ট্র নায়ক দলীয় সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে এই আসন থেকে টানা দুই বার সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আমি নির্বাচিত হয়ে যথাযথভাবে জনগণের সেবা করার চেষ্টা করেছি। জননেত্রী শেখ হাসিনা এবারও আমাকে মনোনীত করে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছেন। এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমি আশা করছি, আমার নির্বাচনী এলাকার আপামর জনগণ এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দিবেন। কারণ নৌকা মমতাজের ব্যক্তিগত প্রতীক নয়, এটা জাতির জনকের প্রতীক, এটা স্বাধীনতার স্বপক্ষের প্রতীক, এটা জননেত্রী শেখ হাসিনার প্রতীক।”
তিনি আরও বলেন, নৌকা মানেই হলো সরাসরি শেখ হাসিনাকে ভোট দেয়া। তাই আমার নির্বাচনী এলাকার জনগণকে একটা কথাই বলব, দেশ ডিজিটাল হয়েছে। ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশের দোরগোড়ায়। তাই নৌকায় ভোট দিয়ে আমাকে আবার ওই জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিলে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার জনগণ যেন সর্বপ্রথম স্মার্ট বাংলাদেশের সুযোগ- সুবিধা পায়, সে ব্যবস্থাই করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে এবং ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি।
এ রির্পোট লেখা পর্যন্ত অন্যান্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :