1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

মানিকগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, দেড় লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২০০ বার পড়েছেন

সোনার বাংলা নিউজ ডেস্ক: মানিকগঞ্জে কুকুরে কামড়ে অসুস্থ এবং ৬ মাসের গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির চেষ্টায় এক ব্যবসায়ী ও বেপারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান।

আসাদুজ্জামান রুমেল বলেন, “মঙ্গলবার রাত থেকে থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাংস ব্যবসায়ী সাগর আলীর দোকান থেকে ওই অসুস্থ গরুর তিন মণ মাংস জব্দ করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী সাগর আলীকে ১ লাখ টাকা ও গরুর বেপারি সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”

তিনি আরও বলেন, “রাতে খবর পাই ঘিওর উপজেলা থেকে একটি পিকআপ ভ্যানে কুকুরের কামড়ে অসুস্থ হয়ে যাওয়া এবং ৬ মাসের গর্ভবতী গাভী জবাই করে বিক্রির জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কসাই পট্টিতে নেওয়া হচ্ছে।

পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম।টিমের উপস্থিতি টের পেয়ে সাগর আলী মাংস বোঝাই পিকআপ বিভিন্ন স্থান ঘুরে বাড়িতে নিয়ে রাখেন।

ভোক্তা অধিকার সংরক্ষণের এই কর্মকর্তা আরও বলেন, বুধবার সকাল ৭টায় দিকে বাসস্ট্যান্ডে ব্যবসায়ী সাগর আলীর দোকানে বিক্রয়ের জন্য সংরক্ষণ করা প্রায় ৩ মণ মাংস জব্দ করা হয়।

পরে সাগর আলীকে দিয়ে গরুর বেপারি সাগরকে ঘটনাস্থলে হাজির করি। তিনি অতি মুনাফার লোভে অসুস্থ গরুটি ৫৫০০০ টাকায় ক্রয় করে সাগর আলীর কাছে বিক্রয় করেন।

এই দুই ব্যবসায়ীর যোগসাজশে অসুস্থ গরুর মাংস বিক্রির পাঁয়তারা করছিলেন; জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে বলে তিনি জানান ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :