1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

মানিকগঞ্জের হরিরামপুরে আওয়ামীলীগ অফিসে হামলা,আটক তিন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২১২ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামীলীগের অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলা সদরের অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৭ জন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করেছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু। মামলায় সামাদ, বোরহান ও আসাদ নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিএনপি নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেছে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শামিম খান ।

অফিসের বিপরীত পাশে বাড়ি ও উপজেলার মুদি দোকানদার ও ডাব বিক্রেতা মাঈনুল হোসেন বলেন, গতকাল রাত ১টা দিকে হঠাৎ বিকট শব্দ পাই।সেটা ককটেল না পটকা বাজি তা বলতে পারবোনা। আমরা বাড়ি থেকে বের হইনি। সকালে শুনি আওয়ামীলীগের অফিসে হামলা হয়েছে।

হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু বলেন, শনিবার ভোর পাঁচ টার দিকে কৃষক লীগের সদস্য সচিব আমাকে কল দিয়ে ঘটনা জানান। আমাদের অফিসে ককটেল হামলা করা হয়েছে। হামলা ও ককটেল বিস্ফোরণে নতুন অফিসের গ্রিলের পাশে টাইলস ভেঙে গেছে। জানালায় ও দেয়ালে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আমি বাদি হয়ে থানায় মামলা করেছি।

আসামি কারা জানতে চাইলে বলেন, হামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপি নেতাকর্মীদের আসামী করা হয়েছে।

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান বলেন, বিএনপি নেতাকর্মীরা তো এলাকায়ই নেই। তারা কিভাবে হামলা করবে? বিএনপি কখনো এ ধরনের কাজ করেনা। হামলা কে বা কারা করেছে জানিনা। কোন বিএনপির নেতাকর্মী জড়িত নয়।

হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, আওয়ামীলীগ অফিসে হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বাদী হয়ে ৪৭ জনের নামে মামলা করেছেন। তিনজন বিএনপি পদধারী নেতাকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :