1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

ভেঙেই গেল শ্রাবন্তীর প্রেম!

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: অভিনয়ের চেয়ে ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় থাকেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই অভিনেত্রীর তিনটে বিয়ে টেকেনি। তবে থেমে যাননি। চতুর্থবারের মতো মন দিয়েছেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীকে। গত কয়েক দিন ধরে গুঞ্জন, সে সম্পর্কেও ফাটল ধরেছে। ভেঙে গেছে অভিনেত্রীর নতুন প্রেম। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কয়েক মাস আগেও শ্রাবন্তী-অভিরূপকে একসঙ্গে দেখা যেত টালিউডের বিভিন্ন পার্টিতে। দুর্গাপূজার সময়ও শ্রাবন্তীর হাত ধরে ঘরোয়া পার্টিতে হাজির ছিলেন অভিরূপ। সেই সম্পর্কে নাকি ফাটল ধরেছে!

শোনা যাচ্ছে, ব্রেকআপ হয়ে গেছে শ্রাবন্তী-অভিরূপের। তবে সেই গুঞ্জন নাকচ করেছেন শ্রাবন্তী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ‘আমরা একই আবাসনে থাকি। এখনও ভালো বন্ধু। কোনো বিচ্ছেদ হয়নি। অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি।’ পরিচালক রাজীব বিশ্বাসকে ভালোবেসে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদের একমাত্র সন্তান অভিমন্যু (ঝিনুক)। ২০১৬ সালে কাগজে-কলমে আলাদা হন দুজন। এরপর কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী। এই সংসারও বেশি দিন টেকেনি। ২০১৯ সালের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রাবন্তী।

তবে বছর না ঘুরতেই আলাদা থাকছেন দুজন, চলছে ডিভোর্সের মামলা। শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ঢালিউডের ‘বিক্ষোভ’ সিনেমায়। সিনেমায় তার সঙ্গে ছিলেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসানসহ অনেকেই। কলকাতায় তার ‘ভয় পেও না’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে ‘মীর জাফর চ্যাপটার ২’ সিনেমার প্রাথমিক কাজ। সিনেমায় নায়িকা হিসেবে আছেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। এটি পরিচালনা করছেন পরিচালক অর্কদ্বীপ। এই সিনেমায় আরও অভিনয় করবেন বাংলাদেশের ফেরদৌস ও রোশান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :