1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

বেলজিয়ামের রানি বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে সন্তুষ্ট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ঢাকা সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে ক্রিস্টিয়ানা। সফরের প্রথম দিনে নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেল্স পরিদর্শন করেছেন তিনি। কথা বলেছেন সেখানকার কর্মীদের সঙ্গে।

তিন দিনের সফরে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছান বেলজিয়ামের রানি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বেলজিয়ামের রানি মাথিল্ডে ক্রিস্টিয়ানা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের অ্যাডভোকেট হিসেবে কাজ করেন। জাতিসংঘ মহাসচিবের এসডিজি-বিষয়ক ১৭ পরামর্শকের একজন তিনি।

দুপুর সোয়া ২টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক তৈরির কারখানা পরিদর্শনে যান রানি। কারখানার অবকাঠামো থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। কর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন। কথা বলে জানার চেষ্টা করেন—কতটা মানা হচ্ছে আন্তর্জাতিক মান। রানিকে টি-শার্ট উপহার দেন ফতুল্লার ফকির অ্যাপারেলসের নারী কর্মীরা।

পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে সবুজ কারখানার তালিকায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ। বেলজিয়ামের রানির এই সফরের মধ্যে দিয়ে বহির্বিশ্বে ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

তবে, তারা বলেন, বৈশ্বিক সঙ্কটের এই সময়ে ঠিকমতো দাম পাওয়া না গেলে এই ধারাবাহিকতা রক্ষা কঠিন হবে।

তিন দিনের সফরের দ্বিতীয় দিনে আগামীকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বেলজিয়ামের রানি। এরপর যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও যশোরের জলাবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকায়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :