1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

বই পেতে দেরি হলে ওয়েবসাইট থেকে পড়াতে পারেন: শিক্ষামন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও বই না পৌঁছালে ওয়েবসাইট থেকে পড়ানোর জন্য শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এদিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই না পাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থীর বই দেওয়া বাকি ছিল, তাদেরকে ২৫ জানুয়ারির মধ্যে সমস্ত বই দিয়ে দেওয়ার কথা ছিল। কাজেই কোথাও যদি বই পৌঁছাতে দেরি হয়ে থাকে অবশ্যই আমি তা দেখব। এ সময় তিনি বলেন, ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে। এরপরও যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, তাহলে শিক্ষকরা সেখান থেকে শিক্ষার্থীদের পড়াতে পারেন।

দীপু মনি বলেন, শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতাভিত্তিক, সফটস্কিল ও মূল্যবোধ শেখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধিশালী সুখী বাংলাদেশ হবে। আর সেটি হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের সমস্ত সেবা, সমস্ত কাজ এবং বিজ্ঞান-প্রযুক্তি যা কিছু আছে সব প্রযুক্তি নিয়ে মানুষ দক্ষ হয়ে উঠবে। যত স্বচ্ছতা ও জবাবদিহি আছে, যত সেবার মান আছে, তা নিশ্চিত হবে। কাজেই স্মার্ট বাংলাদেশ মানে সেই বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি নাগরিক এই স্মার্ট নাগরিক হবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর কোর্টের পিপি অ্যাড. রণজিত রায় চৌধুরী।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :