1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

পাঠান নিয়ে কঙ্গনা-উরফি মুখোমুখি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শাহরুখ খানের পাঠান সিনেমা ভারত জুড়েই পাচ্ছে উষ্ণ অভ্যর্থনা। চার বছর পর ফেরা মিস্টার খানকে বরণ করে নিতে কোনো আয়োজনের কমতিই রাখেনি ভারতের দর্শকরা। শুরুতেই যে বিতর্ক, নানা রকম উস্কানির বিষবাষ্প ছড়িয়ে ছিল পাঠান নিয়ে; তা সিনেমা মুক্তির পর মিইয়ে গেছে। উল্টো চারিদিকে চলেছে শাহরুখ বরণের উৎসব।

শাহরুখ খানের সিনেমার এমন দর্শক গ্রহণযোগ্যতা নিয়ে টুইট করেছেন কঙ্গনা রানৌত। বিজেপি ঘেঁষা এই বলিউড অভিনেত্রী দাবি করেছেন, ধর্ম নিরপেক্ষ ভারতের প্রমাণ মিলেছে পাঠানে।

প্রিয়া গুপ্তের টুইট রিটুইট করে কঙ্গনা লিখেছেন, ‌‘বেশ ভালো বিশ্লেষণ। এই দেশ কেবল খান আর খানদের ভালোবাসে। এটা খানদের সময়। তারা মুসলিম অভিনেত্রীদের প্রতিও আচ্ছন্ন। তাই ভারত ঘৃণা ও ফ্যাসিবাদের দেশ, এটা বলা খুবই অন্যায়। ভারতের (অসাম্প্রদায়িক) মতো আর কোনো দেশ বিশ্বে নেই।’

কঙ্গনার এমন কথা ভালোভাবে নিতে পারেননি আরেক আলোচিত ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। তিনি পাল্টা টুইটে লিখেছে, ‘ওহ মাই গোশ, কী বিভাজন! মুসলিম অভিনেতা, হিন্দু অভিনেতা। শিল্পকে ধর্ম দিয়ে ভাগ করা যায় না। তারা সবাই অভিনেতা।’ —এনডিটিভি

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :