1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

নেইমারের গোলহীন রাত: জোড়া গোলে ব্রাজিলের জয়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৯০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: অঘটনের বিশ্বকাপে ভক্তদের মনের কোণে শঙ্কা ছিল। তবুও আশায় বুক বেধেছিলেন অনেকে। সমর্থকরা তাকিয়ে ছিলেন নেইমারের দিকে। তার জাদুকরী পায়ে রাজকীয় গোলে শুরু হবে বিশ্বকাপ যাত্রা। প্রত্যাশাটা ছিল এমনই। কিন্তু চাওয়া পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। গোলহীন রাত কাটালেও হতাশ করেননি রিচার্লিসন। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে সার্বিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

রিচার্লিসনের গোলটি যেন সিনেমার কোনো একটি দৃশ্য। ছবির মতো সুন্দর গোলটিকে কাতার বিশ্বকাপের সেরা বললেও ভুল হবে না। খেলার ৭৩ মিনিটে তার দ্বিতীয় গোলটি এমনই। চাইলে ফ্রেমেও বাঁধাই করে রাখা যেতে পারে। শুরুর গোলটিও এসেছিল তার পায়েই। দুর্দান্ত রিচার্লিসনে ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবলের দ্যুতি ছড়িয়ে সার্বিয়াকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

দোহার লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের শুরুটা তাই হয়েছে রাজকীয়। আগের দিন ফাঁস হওয়া দল থেকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। ফ্রেদের জায়গায় আসেন কাসেমিরো।

ম্যাচের শুরুটা অবশ্য হতাশাজনক ছিল ব্রাজিলের। প্রথমার্ধে বারের উদ্দেশ্যে চারটি শট নিয়েও গোলের দেখা পায়নি তারা। সার্বিয়া অবশ্য প্রথম কয়েক মিনিট চেষ্টা করেছিল আক্রমণে গিয়ে ব্রাজিলকে চোখ রাঙাতে। তবে সার্বিয়ার এই কৌশল ব্রাজিলের ভয়ংকর আক্রমণভাগের জন্য জায়গায় করে দিচ্ছিল। ম্যাচের ৯ মিনিটে আবারও আক্রমণে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। কাসেমিরোর কাছ থেকে পাওয়া পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়েও সার্ব ডিফেন্সের জটলা এড়িয়ে শট নিতে ব্যর্থ হন নেইমার। ১৩ মিনিটে দুর্দান্ত গতিতে সার্বিয়ান ডিফেন্সে ঢুকে পড়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে কর্নারের বিনিময়ে সেই আক্রমণ ঠেকায় সার্বিয়ান ডিফেন্ডাররা।

তবে ব্রাজিল স্বরূপে ফিরে দ্বিতীয়ার্ধে। ৬২ মিনিটে রিচার্লিসন ঠিকই ভেঙে দেন সার্বিয়া ডিফেন্স। আক্রমণটা তৈরি করেছিলেন নেইমার। তবে শট নেওয়ার জায়গা বের করার আগেই ফাঁকা পেয়ে দ্রুত শট নিয়ে নেন পাশে থাকা ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদ তারকার প্রচেষ্টা সার্বিয়ান গোলরক্ষক মিলিনকোভিচ সাভিচ ফিরিয়ে দিলেও তা লেগে আসে রিচার্লিশনের সামনে। গোলের সেই সহজ সুযোগ মিস করেননি এই নম্বর নাইন।

গোল খেয়ে কিছুটা আগ্রাসী হওয়ার চেষ্টা করে সার্বিয়া। দুই একবার ব্রাজিল ডিফেন্সে হানাও দেয়। তবে সমতাসূচক গোলটি আসেনি। উল্টো বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা মুহূর্তটি উপহার দিয়ে ব্রাজিলকে জোড়া গোলে এগিয়ে দেন রিচার্লিসন। ৭৩ মিনিটে ছবির মতো সুন্দর সেই গোলটি করে সার্বিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :