1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

গাইবান্ধায় ২০ ঘন্টা পর নিখোঁজ কলেজ ছাত্র শিহাবের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩০৮ বার পড়েছেন

মোঃ ইসমাইল সিরাজী গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা খালে গোসলের জন্য ব্রিজ থেকে লাফ দিয়ে নিখোঁজ হয় কলেজ ছাত্র  শিহাব মিয়া (২১)।ঘটনার বিশ ঘন্টা  পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৯ আগস্ট) সকাল ৯ টার দিকে সিহারেব  মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা খালে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব মিয়া ওই ইউনিয়নের শিহিরপুর গ্রামের খাজা মিয়ার ছেলে ও স্থানীয় শহরগাছী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, ওই সময় শিহাব মিয়াসহ ৫ জন বন্ধু এক সাথে পানিতলা খালে গোসল করতে যায়। সেখানে সবাই ব্রিজের উপর থেকে খালের পানিতে লাফ দেয়। এরই মধ্যে অন্য ৪ বন্ধু উঠতে পারলেও নিখোঁজ হয় শিহাব। এরপর এলাকাবাসী অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পায়নি। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটরস্থলে উপস্থিত হয়ে ডুবুরি দলের সহায়তায় বুধবার সকাল ৯ টার দিকে শিহাবের মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :