1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য জানান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভিট বলেন, ‘পরবর্তী বৈঠকগুলো খুব সম্ভবত আগেরবারের জায়গাতেই (ইসলামাবাদ) অনুষ্ঠিত হবে।’ আলোচনা প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে লেভিট বলেন, ‘পুরো প্রক্রিয়ায় পাকিস্তানিরা চমৎকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্যে তাদের বন্ধুত্ব ও প্রচেষ্টা আমরা অত্যন্ত গুরুত্ব দিই।’

লেভিট জানান, বর্তমানে পাকিস্তানই এই আলোচনার একমাত্র মধ্যস্থতাকারী দেশ। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশই এ প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) মনে করেন, পাকিস্তানের মাধ্যমেই এ যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। সেই অনুযায়ী কাজ চলছে। তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর ও ইনকিলাব

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :