
সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি:বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় মেয়াদের দুই দিনের অবরোধের ১দিনে রবিবার (৫ নভেম্বর) মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটে অন্যান্য দিনের চেয়ে ফেরি ও লঞ্চ চলাচল করছে অনেকটাই কম। ফলে গাড়ির অপেক্ষায় ফেরিগুলো ঘাটেই নোঙর করে অলস বসে আছে।
রবিবার সকাল থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলদিয়া নৌ-রুটে দুই-তিন ঘণ্টা পরপর একটা ছোট ফেরি ছাড়লেও দূরপাল্লার গাড়ি না থাকায় বড় ফেরি ছাড়তে দেখা যায়নি। লঞ্চ চলাচলও নেই বললেই চলে। মানিকগঞ্জে যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও অতংকের মধ্যে রয়েছেন চালকরা। দুই পারেই যানবাহনের সহজলভ্যতা থাকলেও যাত্রী ছিল খুবই কম। তবে মানিকগঞ্জের আভ্যন্তরিন রোডে যান চলাচল ও যাত্রীর সংখ্যা অনেকটা স্বাভাবিক ছিল।
মহাসড়কে দূরপাল্লার গাড়ি দেখা না গেলেও মাঝেমধ্যে প্রাইভেটকার, পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। তবে দুপুরের পর থেকে সেলফি পরিবহনগুলো দুই-একটা করে ছাড়া শুরু করে।
অবরোধকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পারাপারের যাত্রীরা। তাই অবরোধের প্রভাব কিছুটা হলেও পড়েছে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলদিয়া লঞ্চ ও ফেরিঘাটে।
Leave a Reply