1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

নিষ্ঠার সাথে মানুষের সেবা করুন : সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৪৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সরকারি কর্মকর্তাদের জনগণের জীবন পরিবর্তনে আত্মনিয়োগ করতে বলেছেন।

তিনি বলেন, ‘সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আত্মনিয়োগ করতে হবে।’

বুধবার (২ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৪তম, ১২৫তম এবং ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি তাদের ‘জনসাধারণের সেবক’ হিসেবে নিজেদের পরিচয় দিতেও নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ‘দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা জনগণের সেবা করবেন এটাই চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ও বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর মমিনুর রশিদ আমিন।

১২৬তম ব্যাচের ফারহানা নাসরিন, ১২৫তম ব্যাচের মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও ১২৪তম ব্যাচের তানিয়া তাবাসসুমও তাদের অনুভূতির কথা জানান।

প্রধানমন্ত্রী ১২৪তম, ১২৫তম ও ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের ১০৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

এর আগে তিনি সেখানে বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্রের ফলক উন্মোচন ও পরিদর্শন করেন। তিনি একাডেমিতে তার বক্তৃতা সম্বলিত একটি সংকলন বইয়ের মোড়কও উন্মোচন করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।পরে তিনি প্রশিক্ষণার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সূত্র : ইউএনবি

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :