1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

শিশুদের কোভিড টিকা আগস্ট থেকে প্রয়োগ শুরু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৬০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশে শিশুদের জন্য করোনাভাইরাসের ১৫ লাখের বেশি ডোজ টিকা এসেছে। আগস্ট মাসে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান ডা. মো. শামসুল হক জানান, শনিবার সকালে ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে।

তিনি বলেন, এটা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার পেডিয়াট্রিক ডোজ, অ্যাডাল্ট ডোজ নয়।

আগামী আগস্টে এসব টিকার প্রয়োগ শুরু হবে জানিয়ে ডা. মো. শামসুল বলেন, আমরা খুব শিগগিরই পরিকল্পনা করে এসব টিকা প্রথমে স্কুলের শিশুদের দেব। পরে কমিউনিটিতে যেসব শিশু স্কুলে আসে না, তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেয়া হবে।

বাংলাদেশে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা কোভিড টিকার এটাই প্রথম চালান। এই টিকা এসেছে কোভ্যাক্স থেকে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সারাদেশে ষাটোর্ধ্বদের টিকা দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে টিকা পাওয়ার নির্ধারিত বয়সসীমা কমিয়ে আনা হয় ১৮ বছরে।

১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা হয় গত বছর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ১২ কোটি ৯৬ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।

দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২ কোটি লাখ ৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত  ২ কোটি ৯৪ লাখের বেশি মানুষকে তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :