1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

শজনে চায়ে মিলবে যে ৫টি কঠিণ রোগ থেকে মুক্তি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৯ বার পড়েছেন

অনলাইন লাইফস্টাইল ডেস্ক: উপকারি সবজি শজনে। সংক্রমণের ঝুঁকি এড়াতে এর ডাটার জুড়ি মেলা ভার। শরীর চাঙ্গা রাখতে পুরো বছরই খাদ্যতালিকায় রাখতে পারেন শজনে। এর ডাটা, ফুলের পাশাপাশি পাতাও বেশ উপকারি।

যে ৫ কঠিন রোগ থেকে মুক্তি মিলবে শজনে চায়ে 

বাজারে সজনে পাতার গুঁড়ো পাওয়া যায়। সেই গুঁড়ো দিয়ে চা বানিয়ে রোজ সকালে খেতে পারেন। এতে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট। যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রোগ-বালাইয়ের ঝুঁকি কমিয়ে দেয়।

শজনে চায়ের পুষ্টিগুণ

শজনে চায়ের আছে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ার বিশেষ ক্ষমতা। বিশেষ করে ঠান্ডা লেগে বুক-গলায় সংক্রমণ হলে এই চা পানে উপকার পেতে পারেন। নানা ধরনের পুষ্টিগুণেও ভরপুর সজনে পাতা। এতে রয়েছে ভিটামিন এ, বি ১, বি২, বি৩ এবং সি। আছে ক্যালশিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেশিয়ামও।

নিয়মিত শজনে চা সেবনে কী কী রোগের সমাধান মেলে চলুন জানা যাক-

ক্যানসার প্রতিরোধ করে

বিভিন্ন গবেষণা অনুযায়ী, শজনে চায়ের মধ্যে ক্যানসার প্রতিরোধের গুণ রয়েছে। এটি পাকস্থলীর ক্যানসার, লিভার ক্যানসার ও স্তন ক্যানসার ঠেকিয়ে রাখতে সক্ষম।

লিভার ভালো রাখে

অস্বাস্থ্যকর জীবনযাপন, মদ্যপান, খাওয়াদাওয়ায় অনিয়মের কারণে অল্প বয়সেই অনেকের লিভারের অসুখ দেখা দেয়। শজনে পাতায় অতিমাত্রায় পলিফেনল থাকে। এই উপাদানটি যকৃতকে যেকোনো ক্ষতির হাত থেকে রক্ষা করে।

গ্যাস অম্বলের সমস্যা কমায়

অনেকেই সারা বছর গ্যাস অম্বলে ভোগেন। তারা নিশ্চিন্তে সকাল শুরু করতে পারেনে এক কাপ শজনে চায়ে চুমুক দিয়ে। গ্যাসের সমস্যা কমায় এটি।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পটাশিয়াম যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। শজনে পাতায় ভালো মাত্রায় পটাশিয়াম থাকে। রোজ নিয়ম করে শজনে চায়ে চুমুক দিলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এতে হৃদরোগের ঝুঁকিও কমবে। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই চা।

চোখ ভালো রাখে 

বয়স বাড়লে দৃষ্টিশক্তি কমে যায়। এছাড়াও সারাক্ষণ মোবাইল ফোন বা ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা তো আছেই। শজনে পাতায় ভালো মাত্রায় ভিটামিন এ থাকে। তাই চোখ ভালো রাখতে নিয়মিত এই চা পান করতে পারেন।

শজনে পাতা গুঁড়া খেতে না চাইলে তাজা শজনে পাতা দিয়েও চা বানিয়ে খেতে পারেন। এক্ষেত্রে শজনে পাতা ভালো করে ধুয়ে পানিসহ সেদ্ধ করুন। এর সঙ্গে মেশান মধু বা লেবু। ব্যাস, চা তৈরি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :