1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে

পাকিস্তানের সাবেক মানবাধিকার মন্ত্রীর মেয়ে শিরিন মাজারি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৪৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক মানবাধিকার মন্ত্রণালয়ের মন্ত্রী শিরিন মাজারির মেয়ে ইমান মাজারিকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ।

বাড়ির দরজা ভেঙে রোববার (২০ আগস্ট)  ইমানকে গ্রেফতার করা হয়। ইসলামাবাদ পুলিশ শিরিন মাজারির মেয়েকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, দেশের নানা বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

মেয়েকে গ্রেফতারে পর শিরিন মাজারি বলেছেন, ‘সাদা পোশাকে লোকজন এসে সামনের দরজা ভেঙ্গে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।’

তিনি এক টুইট বার্তায় জানান, ‘আমাদের সিকিউরিটি ক্যামেরা, মেয়ের ল্যাপটপ, সেল ফোন-সব নিয়ে পালিয়েছে ওরা। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কারা। ওরা ইমানকে টেনে নিয়ে চলে গেল। আমার মেয়ে রাতের পোশাকে ছিল। বলেছিল পোশাক বদলাতে দাও। সেটা পর্যন্ত করতে দিল না। কোনও ওয়ারেন্ট ছাড়াই এসব করেছে। মনে রাখবেন, আমরা দুইজন নারী ওই বাড়িতে থাকি। এটা অপহরণের ঘটনা।’

ইমান মাজারি পেশায় একজন আইনজীবী। তিনি মানবাধিকার রক্ষা সংক্রান্ত নানা আন্দোলনের সঙ্গে যুক্ত। তার মা শিরিন মাজারি আগে  ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু, গত ৯ মে’র দাঙ্গার পরে পুলিশ তাকে গ্রেফতার করার পর তিনি দল ছেড়ে দেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :