1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

দেশের স্বাস্থ্য খাতে শতভাগ সেবা নিশ্চিত হয়নি স্বীকার করলেন মন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সীমাহীন অনিয়ম ও দুর্নীতি চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সোমবার জাতীয় সংসদে বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুকূলে মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনাকালে তারা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, স্বাস্থ্য খাতে জনবল নেই, ডাক্তার, নার্স নেই। স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতার কথাও তুলে ধরেন তারা।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য খাতে শতভাগ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না এটা ঠিক, তবে কোভিড টিকা দেওয়ায় রেকর্ডসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। প্রধান মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ইতিমধ্যে জনবল বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেন বিরোধী দল জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী বলেন, স্বাস্থ্য খাতটি অত্যন্ত সেনসিটিভ। করোনার সময় প্রধানমন্ত্রী কিভাবে গণহারে ভ্যাকসিন দিলেন, এটা সত্যি বিস্ময়। অথচ সারাদেশে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হচ্ছে না। জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি দ্রট্টু ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান নিয়োগের দাবি জানান।

জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের এখনো নিয়োগ দেওয়া হয়নি। এ নিয়ে অনেক অভিযোগ রয়েছে। আপনি বিরোধী দলীয় এমপিদের নিয়োগ করার দায়িত্ব দেন, আমরা প্যানেল করে নিয়োগ দিবো।

তিনি বলেন, গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩ হাজার কোটি টাকা ফেরত গেছে। বরাদ্দ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বরাদ্দকৃত অর্থ খরচ করে জনগণের স্বাস্থ্য সেবার মান বাড়াতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে একজন ডাক্তারকে নিয়োগের দাবি জানান তিনি।

জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, ২০২০-২১ অর্থ বছরের ১২ হাজার ৯৮৯ কোটি টাকা, ৬ হাজার ৯৩৩ কোটি ব্যয় হয়, ৪২ শতাংশ ফেরত যায়। ২০২১-২২ অর্থ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১৩ হাজার ১৭ কোটি টাকা। খরচ হয়েছে ১০ হাজার ২৯২ কোটি, ফেরত যায় ২৯ শতাংশ। ২০২২-২৩ অর্থ বছরের এ মন্ত্রণালয়ের বাজেটে বরাদ্দ ছিল ৯ হাজার ৭৯৪ কোটি। প্রথম ১০ মাসে ৩ হাজার ২৩৬ কোটি টাকা খরচ হয়েছে। যা মাত্র ৩৩ শতাংশ মাত্র। প্রথম ১০ মাসে অলস হয়ে পড়ে ছিল ৬ হাজার ৫৫৮ কোটি টাকাসহ বিদেশী সহায়তার ৫৯ শতাংশই ব্যয়ই হয়নি। এসেনশিয়াল ড্রাগস ৪৭৭ কোটি টাকা লোপাট হয়েছে। এরকম বহু দুর্নীতি রয়েছে , এগুলো বন্ধ হওয়া দরকার।

গণফোরামের মোকাব্বির হোসেন খান বলেন, এখনো সরকারি স্বাস্থ্যসেবা পেতে হলে জনগণকে খরচ করতে হয় ৬৭ শতাংশ। সরকার মাত্র ৩৩ শতাংশ খরচ দেয়। চিকিৎসার জন্য একজন নাগরিককে বিপুল পরিমাণ খরচ যোগাতে গরু-ছাগল, জমি-জমা বিক্রি ও ঋণ নিয়ে প্রতি বছর ৫২ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে যাচ্ছে। চিকিৎসার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ ভারতসহ বহু দেশে পাড়ি জমাচ্ছে।

স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, দেশে এখন ভেজাল ওষুধে সয়লাব হয়ে গেছে। আমাদের ডাক্তাররা কোম্পানির কাছ থেকে উপহার নিয়ে ভেজাল ওষুধ প্রেসক্রিপশন করছে। তাছাড়া কোম্পানিগুলো বিদেশে উন্নত মানের ওষুধ সরবরাহ করলেও দেশে নিম্নমানের ওষুধ বাজারজাত করছে।

জবাবে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কারণে ৬টি মেডিকেল কলেজ ও এক হাজার ৮০০ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাইভেট হাসপাতালে সেবার মান বাড়াতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার হাসপাতালগুলোর পরিচালনা পর্ষদের কমিটিতে রয়েছেন। এক্ষেত্রে তাদেরও মনিটরিং করার সুযোগ রয়েছে। তারা সতর্ক হলে সেবার মান ভাল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় আমরা ৩ বছর যুদ্ধ করেছি। ওই সময় ভ্যাকসিন ও ওষুধ ক্রয় এবং হাসপাতাল নির্মাণে ৬০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। যদিও চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৮ হাজার কোটি টাকা। গত অর্থবছরের বাজেটেও স্বাস্থ্য খাতে ২৯ থেকে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়। করোনা মোকাবেলায় সরকার ৬০ হাজার কোটি টাকা ব্যয় করলেও হিসাবগুলো জনসম্মুখে আসছে না। কিন্তু এটা জনগণের জানা প্রয়োজন।

তিনি আরো বলেন, করোনার পাশাপাশি দেশে অসংক্রামক রোগ যেমন ক্যান্সার, কিডনি ও হার্টের সমস্যা মোকাবেলায় সরকার আলাদা হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে। এছাড়া স্থানীয় পর্যায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে হাসপাতালগুলোতে আইসিইউ ও সিসিইউ বেড স্থাপন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :