1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ  নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৩৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতীয় নির্বাচন এগিয়ে আনার কোনো সুযোগ নেই। জনগণ ভোট দিলে আবার আসবো, না দিলে নয়।

বুধবার (২১ জুন) গণভবনে কাতার ও সুইজারল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ভারত যথেষ্ঠ পরিপক্ষ। তাদের কাছে বাংলাদেশ নিয়ে ওকালতির প্রয়োজন নেই। আওয়ামী লীগকে যারা ভোট চোর বলে, তারা ভোট ডাকাত।

সংবাদ সম্মেলনে মুদ্রাস্ফীতি কমাতে কোনো পদক্ষেপ নেবেন কি-না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক থাকে যারা সুযোগ সন্ধানী।

করোনা এবং যুদ্ধ পরিস্থিতিতে আমি আহ্বান করেছিলাম ১ ইঞ্চি জমি যাতে পতিত না থাকে। কানাডা থেকে ২০০ ডলারের গম আমরা ৬০০ ডলারে কিনেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে অর্থনৈতিক সেক্টরে বিভিন্ন পদক্ষেপ আমরা নিতে শুরু করেছি।

তিনি আরও বলেন, এক কোটি মানুষকে আমরা খাদ্য সহায়তা দেবো। কম দামে খাদ্যদ্রব্য যাতে কিনতে পারে টিসিবির মাধ্যমে সে ব্যবস্থা চালু করেছি। যেন বাজারের উপর চাপ পড়ে। রোজার সময় আমরা ইফতার পার্টি করিনি। রোজার সময় জিনিসের দাম বাড়েনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের উৎপাদন বাড়াতে হবে যেন অন্যের উপর নির্ভরশীলতা কমে যায়। কিছু লোক মজুতদারি করে দাম বাড়ায়। তখন কিছু বিকল্প পদক্ষেপ নিতে হয়। যেমন পেঁয়াজ আমদানি যখন শুরু করলাম তখন পেঁয়াজের দাম কমে গেল।

মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মজুদদারি-কালোবাজারি করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবার ভালো ফসল উৎপাদন হয়েছে, আগামীতে হবে। বর্ষাকালে কাঁচামরিচের দাম বাড়ে এজন্য আমি আহবান করব সবাই কাঁচা মরিচ কিনে রোদ্দুরে শুকিয়ে রেখে দেন। ফসল সংরক্ষণ করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো বিভাগীয় পর্যায়ে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যার যার জায়গায় উৎপাদন করলে কিন্তু আমাদের কষ্টটা কমে যায়। এত উর্বর জমি পৃথিবীর আর কোথাও নেই। একটা বীজ ফেললেই গাছ হয়।

প্রধানমন্ত্রী গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে শনিবার দেশে ফিরেছেন। এছাড়া ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের শীর্ষ নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এছাড়া সিনিয়র সাংবাদিকরা যোগ দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :