1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৪৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলন যোগ দিতে তিনদিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৭ ফ্লাইটে ঢাকা থেকে জেনেভার উদ্দেশে রওনা হন তিনি। স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি তার সফরকালীন আবাসস্থলে যাবেন। সফরে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, প্রিন্স রহিম আগা খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা বৈঠক করবেন। এ ছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার (১৪ জুন) ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারি সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তৃতীয় দিন সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

সুইজারল্যান্ড সফর শেষে শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :