1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

সেনাপ্রধান সরকারি সফরে গাম্বিয়া গেলেন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৫৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বব্যাপী বাংলাদেশের শান্তিরক্ষীদের যে সুনাম ও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি হয়েছে তার আরেকটি উদহারণ সৃষ্টি হতে যাচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের লক্ষ্যে সরকারি সফরে গাম্বিয়ায় গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। শনিবার রাতে তিনি গাম্বিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের লক্ষ্যে সক্ষমতা যাচাই এবং পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে গাম্বিয়া সরকারের আমন্ত্রণে সেনাপ্রধান এই সফরে গেলেন। সফরকালে সেনাবাহিনী প্রধান গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব ডিফেন্স স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমসহ প্রশিক্ষণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।

আইএসপিআর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাম্বিয়া কর্তৃক বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কন্টিনজেন্ট মোতায়েনের আগ্রহের প্রেক্ষিতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই এবং চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল গত ৮-১৩ ফেব্রুয়ারি ঢাকা সফর করে।

এরই ধারাবাহিকতায় গাম্বিয়ার প্রস্তাবনা এবং সক্ষমতা সরেজমিন পরিদর্শন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। একই উদ্দেশ্যে জাতিসংঘ সদর দফতরের দুই সদস্যের একটি প্রতিনিধি দলও এই ত্রিপক্ষীয় বৈঠকে যোগদান করবে। সেনাবাহিনী প্রধান গাম্বিয়া সফর শেষে আগামী ১৬ জুন দেশে প্রত্যাবর্তন করবেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :