1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

দেশের অর্থনীতিকে গতিশীল করতে আবদুল মুহিতের অবদান গুরুত্বপূর্ণ: স্পিকার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৮০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নে উন্নয়ন সহযোগী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের ভূমিকা অনন্য। দেশের অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে জাতীয় জীবনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি বলেন, অল্প সময়ে ‘কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত’ স্মারকগ্রন্থটি সম্পাদনা করা হয়েছে যা প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে তার সম্পর্কে জানতে ও অনুপ্রাণিত করতে সহায়তা করবে গ্রন্থটি। ‘কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত ট্রাস্ট’ গঠন করা হয়েছে, যা উন্নত জাতি গঠনে ভূমিকা রাখবে।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে বাংলাদেশ বিচিত্রার সম্পাদক আলাউদ্দিন আল আজাদের সম্পাদনায় ‘কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার  এসব কথা বলেন। এসময় স্পিকার স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

তিনি বলেন, সাদা মনের আলোকিত গুণী ব্যক্তিত্ব ছিলেন কিংবদন্তি আবুল মাল আবদুল মুহিত। অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, আমলা, কূটনীতিবিদ হিসেবে আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিত্বের উপস্থাপনা গ্রন্থটির অনন্য বৈশিষ্ট্য। এগারোবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অর্থমন্ত্রী হিসেবে নয়বার বাজেট পেশ করেছেন তিনি। বয়স ছাপিয়ে উঠেছিল তার কর্মোদ্দীপনা। অত্যন্ত সুষ্ঠু ও সুচারুরূপে তিনি কার্যক্রম পরিচালনা করতেন। কোন প্রস্তাব যুক্তিসঙ্গত হলে তিনি তা সাদরে গ্রহণ করতেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের দারিদ্র্য হ্রাস, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী উদ্যোক্তাদের জন্য সহায়তা ইত্যাদি কাজে তিনি গঠনমূলক ভূমিকা রেখে গেছেন। পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে চাকরিরত অবস্থায় তিনি সাহসিকতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ ও মহান স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি স্বাধীনতা পদক লাভ করেন।

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে ও এ কে এম নুরুল ফজল বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রফেসর ড. সৈয়দ মোদাচ্ছের আলী, ইনাম আহমেদ চৌধুরী ও শাইখ সিরাজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের বোন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন এবং তার বন্ধু, সুহৃদ, পেশাগত ও রাজনৈতিক সহকর্মীরা আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে স্মৃতিচারণ করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :