1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

মেয়েরা চল্লিশের পর গোপনে কি করেন তা জানালেন বিদ্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৩ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: ‘ডার্টি পিকচার’ সিনেমায় বোল্ড সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে বিনোদন দুনিয়ায় ঝড় তুলেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এরপর ‘তুমহারে সুলু’ ছবিতে উচ্চাকাঙ্ক্ষী গৃহিণীর রেডিও জকি হয়ে ওঠার গল্প বলেন এই বলিউড অভিনেত্রী। সিনেমায় নারীর বিভিন্ন রূপ তুলে ধরে দর্শক ও চিত্রসমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছেন বিদ্যা।

সম্প্রতি ‘ভুল ভুলাইয়া’ অভিনেত্রী বয়সে চল্লিশের কোটা পূর্ণ করেছেন। চল্লিশ বসন্ত পার করে বিদ্যা বললেন, বয়স মেয়েদের আরো আত্মবিশ্বাসী ও সুখী করে তোলে।

একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘চল্লিশের পরও মেয়েরা দুষ্টু ও আরো আবেদনময়ী হয়। সাধারণত আমাদের লাজুক হতে ও যৌনতা উপভোগ না করার শিক্ষা দেওয়া হয়। বয়সের সঙ্গে সঙ্গে মেয়েরা আরো পরিপক্ব হয়, কারণ তখন সে কিছুর পরোয়া করে না। এটা বাড়তে থাকে। এটা আনন্দের। যখন কেউ কিছুর পরোয়া করবে না, তখনই মজার মাত্রা বাড়বে।’

‘আমার এক বন্ধু বলত, ৩৫ বছর পরই মেয়েরা অধিক উপভোগ করে। ব্যাখ্যা করে বলে, সে কোনো সম্পর্কে জড়াতে চায় না। যে মেয়েটি আর কোনো সম্পর্কে জড়াতে চায় না, তার সঙ্গে জমে বেশি। সে বলেছিল, পঁয়ত্রিশের পর মেয়েরা কোনো কিছুর পরোয়া করে না,’ যোগ করেন বিদ্যা।

এর পর হেসে বিদ্যা বলেন, ‘আমি বলি, চল্লিশের পর মেয়েরা আরো বেশি পরোয়া করে না।’

ভারতের বিখ্যাত গণিতবিদ শকুন্তলাকে নিয়ে নির্মিত বায়োপিকে পরবর্তী সময়ে দেখা যাবে বিদ্যা বালানকে। খবরে প্রকাশ, এই ছবিতে বিদ্যার মেয়ের চরিত্রে অভিনয় করবেন দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা।

এ ছাড়া হিন্দি ‘পিংক’ ছবির তামিল রিমেকে অজিত কুমারের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। আর এটাই বিদ্যার প্রথম তামিল ছবি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :