1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

দেশের তাপমাত্রা হবে ৪০ ডিগ্রি, হতে পারে ঘূর্ণিঝড়ও

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চলতি মাসের ধারাবাহিকতায় মে মাসেও দেশে তাপপ্রবাহ বয়ে যাবে। এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এছাড়া এপ্রিল মাসের তুলনায় মে মাসে দেশব্যাপী বৃষ্টিপাত বৃদ্ধিসহ বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপের সঙ্গে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মে মাসে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এ মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।

মে মাসে দেশে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশিও হতে পারে। এছাড়া দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, মে মাসের প্রথম দিকে দেশে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। সাথে তাপদাহও থাকবে এবং লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাসও রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘমেয়াদি দুইটা পূর্বাভাস দেই। এর মধ্যে এক মাসওয়ারি একটা এবং তিন মাসওয়ারি একটা। মাসওয়ারির পূর্বাভাসটা প্রত্যেক মাসের ২ তারিখের মধ্যে দেওয়া হয়। আর তিন মাসওয়ারি পূর্বাভাসটা তিনমাস অন্তর অন্তর দেওয়া হয় এবং প্রত্যেক মাসেই সেটা আপডেট করা হয়। তিন মাসওয়ারি রিপোর্টটা এখন পর্যন্ত ঠিক আছে। তবে আগামী মাসের ২ তারিখ আপডেট করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :