1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

জাপান যাবে বাংলাদেশে উৎপাদিত আলু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ২২৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশে উৎপাদিত ভ্যালেন্সিয়া জাতের আলু আমদানির আগ্রহ দেখিয়েছে জাপানের একটি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাপানের টোকিওতে ওয়েস্টিন হোটেলে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান জাপানি কোম্পানির শীর্ষ কর্মকর্তা সিয়া খাদো। তাদের সঙ্গে ছিলেন এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট এফ এইচ আনসারী।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে বছরে ১ কোটি টনের বেশি আলু উৎপাদন হয়। চাহিদা আছে ৬০-৭০ লাখ টনের মতো। দেশে বর্তমানে যেসব জাতের আলু উৎপাদিত হচ্ছে, তার চাহিদা বিদেশে অনেক কম। সেজন্য রপ্তানিযোগ্য ও শিল্পে ব্যবহার উপযোগী আলুর জাত সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সরকারিভাবে বিএডিসির মাধ্যমে বিদেশ থেকে অনেকগুলো উন্নত জাত আনা হয়েছে, সেগুলো কৃষক পর্যায়ে সম্প্রসারণের কাজ চলছে। আলুকে আমরা অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করেছিলাম, যাতে বেসরকারিভাবে উন্নত জাত আনা সহজ হয়। এ ঘোষণার পর বেসরকারিভাবে আলুর অনেক উন্নত জাত দেশে এসেছে, নিবন্ধিত হয়েছে। রপ্তানিযোগ্য এসব জাত চাষের ফলে আলু রপ্তানির বিরাট সুযোগ সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ থেকে ভ্যালেন্সিয়া জাতের আলুর নমুনা নিয়ে জাপানের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন জাপানি কোম্পানির শীর্ষ কর্মকর্তা সিয়া খাদো। তিনি কৃষিমন্ত্রীকে জানান, এ জাতের আলু মানসম্পন্ন ও সুস্বাদু।

আলুকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এর প্রেক্ষাপটে এসিআই সিড ২০২০ সালে এসিআই আলু-১০ (ভ্যালেন্সিয়া) নামক আলুর বীজ নিবন্ধন পায়, যা নেদারল্যান্ডস থেকে আমদানি করা হয়েছে। জাতটিতে প্রায় ২১ শতাংশ ড্রাই ম্যাটার আছে। তাই, এটি শিল্পে ব্যবহার উপযোগী।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :