1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৯১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) রাত পৌনে ৯টায় গুলশানের বাসা থেকে বঙ্গভবনে আসেন তিনি।

এদিকে, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। সকাল ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে রাষ্ট্রপতি হিসেবে শপথ পাঠ করান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য, তিনবাহিনীর প্রধানসহ শতাধিক বিশিষ্ট ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করবেন। শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন ।

রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করার পরে আজ থেকে অবসরে যান।

বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ দুপুর ২টার দিকে বঙ্গভবনে রাজসিক সংবর্ধনার পর রাজধানীর নিকুঞ্জের বাসায় পৌঁছান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :