1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

ঈদের ছুটি শেষ, আজ সোমবার থেকে অফিস খুলছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৯৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: এবার নির্বাহী আদেশে এক দিন ছুটি বাড়ানো হয়েছে। তাই, ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি কাটাচ্ছেন গত ১৯ এপ্রিল থেকে। সে ছুটি শেষ হচ্ছে আজ রোববার (২৩ এপ্রিল)।

টানা পাঁচ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (২৪ এপ্রিল) খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ দিন থেকে রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওই দিন (২০ এপ্রিল) বাড়তি এক দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। মূলত, দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন, তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে এক দিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার।

প্রতি বছরই রমজানে অফিস সূচিতে পরিবর্তন আনে সরকার। অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস করেছেন। সোমবার থেকে রমজানের আগের সূচিতে ফিরবে অফিস। অর্থাৎ সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :