1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৮২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঈদের দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (২২ এপ্রিল) পৃথক পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর-

রামপুরা : রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশার চালক খোকন জানান, সকাল ১১টার দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনে মেহেদী হাসানের মোটরসাইকেল ম্যানহোলের গর্তে পড়ে যায়। তখনই পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

নেত্রকোণা : নেত্রকোণার কলমাকান্দায় সীমান্ত সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কোনাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৬টি মোটরসাইকেল করে কিছু যুবক সীমান্ত সড়ক অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান, একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়াও এসময় অপর ১০ জন আহত হয়েছেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়ে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বেড়াগাড়ি পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এবং কাথম মোড় এলাকায় একই মহাসড়কের দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত তিনজন হলেন- নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের নান্টু মিয়ার ছেলে আল ইমরান (২৬), কল্যাণনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে বুলবুল (৩০) এবং গাইবান্ধার গোলাম হোসেনের ছেলে আবিদ হোসেন (২০)।

নিহত আবিদের চাচা মিরাজুল ইসলাম বলেন, মামাতো ভাইকে সঙ্গে নিয়ে ঈদের দিন ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় আবিদ নিহত হয়েছেন। তার মামাতো ভাই হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে নন্দীগ্রামের কাথম মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী বুলবুল নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বুলবুলের বন্ধু মানিক।হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আবুল হাসনাত বলেন, পৃথক দুটি দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপ্লব হোসেন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন এসব তথ্য জানিয়েছেন।

নিহত বিপ্লব হোসেন কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তার এবার মোলামগাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, বিপ্লব হোসেন ঈদের দিন দুপুরের দিকে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে তার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাবার অ্যাপাচি ফোরভি মডেলের মোটরসাইকেলটি নিয়ে বের হয়। পথিমধ্যে জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে বিপ্লব মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেল পৌনে ৫টার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার ইতি বাউট গ্রামের ফরাজীপাড়ার ভ্যানচালক জিয়ারুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

বরিশাল : বরিশাল নগরীতে বাসের চাপায় মোটর সাইকেল চালক ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ও দুদক কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) বিকাল ৪টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের নগরীর রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এসআই ফয়েজ (৩৩) ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। ফায়েজ ডিএমপির বিশেষ শাখায় কর্মরত

ছিলেন এবং হত অবস্থায় চিকিৎসাধীন এমদাদুল হক (৩৫) রাত ৮টার দি‌কে মারা গেছে। সে নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। এমদাদুল হক হবিগঞ্জের দুদক কার্যালয়ের কর্মকর্তা।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশ কর্মকর্তা ঈদের ছুটিতে কয়েকদিন পূর্বে বাড়ীতে এসেছে। বরিশাল নগরীতে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে এসআই দুদক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ীতে ফিরছিলো। তখন নগরীর রুপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর এসআই ফয়েজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আহত অপর আরোহীর।

সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় পৃথক দুটি দুঘর্টনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের নোয়াপাড়া ও খলিশখালীর হাজরাপাড়া নামক স্থানে উক্ত দুর্ঘটনা সংঘটিত হয়।

তালা থানার ওসি চৌধুরীর করিম নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, তালা উপজেলার দুই সহোদর পাটকেলঘাটা থানাধীন এলাকায় মোটরসাইকেল দুঘর্টনায় নিহত হন। অপর ঘটনায় মোটরবাইক কর্তৃক ভ্যানে মেরে দিলে ভ্যান আরোহী নিহত হন।

তালার হাজরাপাড়ার দুঘর্টানায় আহত সুজন গাজী জানান, ঈদের কেনাকাটা করে সন্ধ্যায় তারা তিনজন মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাজরাপাড়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় সুজন গাজীসহ তালার মাগুরা গ্রামের আসাদ মোড়লের দুই ছেলে ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইমরান হোসেনের মৃত্যু হয়। তার অপর ভাই রিফাত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়।

অন্যদিকে যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল আমিন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হন। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন। একই দিনে গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কাজী সিয়াম (২৪) নামের অপর এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

অপরদিকে দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের গরিবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া ঈদে ঘুরতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সহবান (১৫) নামের এক নবম শ্রেণীর স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের ছিনাই বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সুত্র: সময়ের আলো

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :