1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

শোলাকিয়ায় লাখো মুসল্লির ঈদের জামাত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৭২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় দেশের অন্যতম বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় মাওলানা ফরীদ উদ্দিন মাসউদের ইমামতিতে অনুষ্ঠিত ঈদ জামাত শেষে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

জামাতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল ঈদগাহ ময়দান।

জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ২০১৬ সালে দুজন পুলিশ সদস্যসহ মোট তিনজন এখানে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন। তখন থেকে আমরা সব সময় বাড়তি ব্যবস্থা গ্রহণ করে থাকি ও করছি। এবারও আগের চেয়ে দেড়গুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা ছিল শোলাকিয়ায়। প্রতিটি মানুষ যখন ঈদগাহ ময়দানে আসছে, তাদের পুলিশের চারটি স্থাপনা পেরিয়ে যেতে হয়েছে। সেটি চেকপোস্ট হোক বা পিকেট হোক। আবার কোথাও কোথাও পাঁচ থেকে ছয়টি স্থাপনা পেরিয়ে ময়দানে যেতে হয়ে মুসল্লিদের। মাঠে ওয়াচ টাওয়ার ছিল ছয়টি। তার মধ্যে র‌্যাব ব্যবহার করেছে দুটি আর চারটি ব্যবহার করছে পুলিশ। এখানে পোশাকধারী পুলিশ, জেলা পুলিশের বিশেষ শাখা, জেলা গোয়েন্দা শাখা, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, মাঠে প্রবেশের গেইটে আর্চওয়ের মাধ্যমে চেক করা হয়েছে। সিসি ক্যামেরা ধারা পুরো মাঠ নজরদারি করা হয়েছে, বাইনোকোলার, চারটি ড্রোন ক্যামেরা, ছয়টি ভিডিও ক্যামেরা দিয়ে নজরদারী করা হয়েছে। পুলিশের কুইক রেসপন্স টিমও এর মধ্যে রয়েছে। এ ছাড়া বোম ডিসপোজাল টিম ঢাকা থেকে আনা হয়েছিল। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের মতে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, এরপর ধীরে ধীরে সেই ‘সোয়া লাখিয়া’ পরিচিত হয়ে ওঠে শোলাকিয়া নামে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :