1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেবিজিবি প্রধান শুভেচ্ছা 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। মঙ্গলবার সকালে বান্দরবানের ঘুমধুম সীমান্ত পরিদর্শন এবং ওই শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, বিজিবি মহাপরিচালক সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবি প্রধান বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশীপ ব্রিজের কাছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নম্বর (২) এর অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবি মহাপরিচালক আসন্ন চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে এসময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদেরকে শুভেচ্ছা উপহার দেন। এসময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কসহ বিজিবি ও বিজিপি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সদর দপ্তর জানায়, বিজিবির বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক ১০ ও ১১ এপ্রিল কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর সদর দপ্তর, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), শাহপরীর দ্বীপ বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সকল পর্যায়ের অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকদের সঙ্গে কুশলাদি ও মতবিনিময় করেন। পাশাপাশি অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :