1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

বঙ্গবাজারে সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৮৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

তিনি বলেন, দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও একঘণ্টা সময় লাগবে। বাতাস ও উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন লাগা মার্কেটটি ২০১৯ সালের ২ এপ্রিল ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিশ দেওয়া হয়েছিল। ১০ বার নোটিশ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার যা যা করণীয় ছিল আমি সবই করেছি তারপরেও ব্যবসায়ীরা মার্কেট চালু রেখেছে।

এদিকে ঈদের আগে ভয়াবহ আগুনে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট ঢাকার বঙ্গবাজার পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা পথে বসে গেছেন। ঘটনাস্থলে আহাজারি করতে দেখা যায় অনেককে।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৬টা ১০ মিনিটে ওই মার্কেটে আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার দুই মিনিটের মধ্যে সেখানে প্রথম ইউনিট পৌঁছায়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ইউনিটের সংখ্যা। কিন্তু বাতাসের মধ্যে ঘিঞ্জি ওই মার্কেটের আগুন ছড়িয়ে পড়তে থাকে। ওই অবস্থায় ঢাকায় ফায়ার সার্ভিসের অধিকাংশ ইউনিটকে সেখানে ডাকা হয়। বহু দূর থেকেও বঙ্গবাজারের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। বিমান বাহিনীর হেলিকপ্টার থেকেও আগুনের ওপর পানি ছিটানো হয়।

বড় এলাকায় টিন ও কাঠ দিয়ে নির্মিত শত শত দোকান নিয়ে এই বঙ্গবাজার। ঈদ সামনে রেখে সব দোকানেই প্রচুর নতুন পণ্য তোলা হয়েছিল। কীভাবে সেখানে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :