1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

জীবনটাকে অর্থহীন মনে হচ্ছে: তসলিমা নাসরিন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৯৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর অস্ত্রোপচার করে তার ‘হিপ জয়েন্ট’ বাদ দিয়েছেন চিকিৎসক। সার্জনের ‘ভুল’ চিকিৎসায় তিনি পঙ্গু হতে চলেছেন বলে দাবি করেছেন তসলিমা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে চিকিৎসকের ওপর ক্ষোভ ঝেড়েছেন চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়া এ লেখিকা। শুক্রবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে দেওয়া তার সবশেষ পোস্টে জীবন নিয়ে আক্ষেপ করেছেন তিনি। পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি তুলে ধরা হলো-

‘সবকিছুকে অর্থহীন মনে হচ্ছে। বাড়িগাড়ি, বাসন-কোসন, বইপত্র। জীবনটাকেই অর্থহীন মনে হচ্ছে। জীবন তো আসলে অর্থহীনই। আমরা জন্ম নিই, কিছুকাল পর চলে যাই। আমাদের কারও থাকায় বা না-থাকায় পৃথিবীর কিছু আসে যায় না। বিশ্ব-ব্রহ্মাণ্ডের তো একেবারেই না। তারপরও জীবন জীবন করে আমরা অস্থির। যে করেই হোক একটুখানি বাঁচতে চাই। একটুখানি বেশি।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :