1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

শিল্পপতি মাসুম আনসারী ইতালিতে মানিকগঞ্জ জেলা সমিতির আজীবন সদস্য হলেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩৯৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশে প্রতিষ্টিত আনসারী গ্রুপের পরিচালক, মানিকগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি মাসুম আনসারী ইতালি সফরে আসলে একটি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার সন্ধ্যায় রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা স্থানীয় সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে ইতালি’র মানিকগঞ্জ জেলা সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পপতি মাসুদ আনসারী ।

উক্ত সংগঠনের সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমিতি’র সাধারণ সম্পাদক, মোঃ জহিরুল হক চঞ্চল,  সন্মানিত সদস্য মোজাম্মেল হোসেন মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ রশিদ মিয়া, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রেজা, আন্তজার্তিক বিষয়ক সম্পাদ মনিরুজ্জামান মনির, সন্মানিত সদস্য মোখলেছুর রহমান।

এছাড়া রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শিল্পপতি মাসুদ আনসারী বলেন” প্রবাসের মাটিতে এই সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমের সুনাম দেশেও চর্চা হয়, যা অত্যন্ত ইতিবাচক সামাজিক উন্নয়নে ভুমিকা রাখে।পাশাপাশি গর্বিত হই আমরা। তিনি এই সংগঠনের সঙ্গে ওতপ্রতোভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সেই সঙ্গে দেশের মাটিতে যে কোন প্রবাসীর সমস্যার সমাধান অথবা সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। ঠিক এভাবেই সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি নায়েব আলী ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক চঞ্চল কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির আজীবন সম্মানিত সদস্য হিসাবে তার নাম ঘোষণা করেন।

বক্তব্যের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও ইতালির জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা মমতাজ মমো, বাবু বাঙ্গাল ও মাসুদ রানা গান পরিবেশনের মাধ্যমে আনন্দে মাতিয়ে রাখেন আমন্ত্রিত অতিথিদেরকে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :