1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব

ঘিওর উপজেলা নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে জনির ব্যাপক জনসংযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৩১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওরে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক জনসংযোগ করে যাচ্ছেন   চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান জনি।

উপজেলার সৈলকুড়া,করচাবাধা,উত্তর তরাসহ   বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এ ছাড়াও বিকেলের দিকে বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে অংশ নেন। তার নির্বাচনী প্রচারনায় ব্যাপক সারাও মিলছে সব বয়সের ভোটারদের কাছে। অনেকের ধারনা জিনির জয় অপেক্ষা মাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদের তফসিল ঘোষনার পরে  সব শ্রেনী পেশার মানুষের আগ্রহ উদ্দীপনার কারনে নিজেকে প্রার্থীতা ঘোষনা করেন জনি।পরে শালিক পাখি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ভোটের মাঠে। রাত-দিন উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোটারদের সারাও মিলছে ব্যাপক হারে। নয়জন চেয়ারম্যান প্রার্থী  নির্বাচনে অংশ নিলেও সব শ্রেনী পেশার ভোটারদের প্রথম  পছন্দের প্রার্থী বলে নিজে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন  জনি।

উঠান বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নারী ভোটার জানান, জনি সদাহাস্যজ্বল ও বিনয় ব্যবহারের কারনে তাকে আমরা এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেবো। আমাদের মত সব এলাকায় ভোটারদের একই কথা।

ঘিওর উপজেলার বর্তমান চেয়ারম্যানের ছেলে সাহরিয়ার রহমান শুভ বলেন ভোটারদের উদ্দেশ্য বলেন, আপনারা আমার বাবাকে ভালোবেশে ভোট দিয়েছিলেন এবার আপনাদেরকে অনুরোধ করছি জনি ভাইকে ভোট দেওয়ার জন্য।

মাহবুবুর রহমান জনি বলেন, আমি রাজনীতিতে পরিক্ষিত একজন কর্মী। তাই জনগনের সেবা করা জন্যই নিজেকে প্রার্থীতা ঘোষনা করেছি। আমার শালিক পাখি প্রতিকে ঘিওরের জনগন নির্বাচিত করলে আমি উপজেলা কে আধুনিক মডেল ঘিওর উপজেলা গড়ে তুলবো। সব এলাকার ভোটারদের সারা পাচ্ছি। নির্বাচনে যুব সমাজের সাথে সব বয়সের ভোটাররা মিলে আমার নির্বাচনে কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :