1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

মানুষের অধিকার আদায়ে একমাত্র আওয়ামী লীগই কাজ করে: প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের অধিকার আদায়ে আওয়ামী লীগ কাজ করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকে। বিএনপি মানুষের কল্যাণে কাজ করে না। তারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। দেশের মানুষের কাছে মায়ের স্নেহ পেয়েছি। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাটের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির পাঁচবারের দুর্নীতি চ্যাম্পিয়ন। কোন সাজাপ্রাপ্ত আসামি নেতা হতে পারে না। নিজেরাই নিজের দলের গঠনতন্ত্র মানে না। সেই দলের সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না।

শেখ হাসিনা বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য কাজ করে গেছেন আমিও সেভাবে কাজ করে যেতে চাই। আমরা উন্নয়ন অব্যাহত রেখেছি। আগে কোটালীপাড়াবাসীকে আগে নৌকা চলাচল করতে হতো। এখন রাস্তাঘাট করেছি করে দিয়েছি। আমি দুর্নীতি করতে আসিনি। আমি কাজ করতে এসেছি। নিজের টাকায় পদ্মাসেতু নির্মাণ করেছি বলেই সহজে আসতে পেরেছি।

সন্ত্রাস-মাদক-দুর্নীতি বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারো সন্তান যেন সন্ত্রাসের সঙ্গে জড়িত হতে না পারে। আমরা ছাত্র ছাত্রীদের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি দিয়ে যাচ্ছি। প্রত্যেকটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছি। ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করণ করেছি। সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছি।  সোলার প্যানেলের মাধ্যমে সেচ ব্যবস্থা করা যায় সেটি করে দিয়েছি। মাতৃত্বকালীন সেবা দেওয়া হচ্ছে। ভূমিহীন পরিবারদের ঘর ও জমি দিয়েছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আশ্রয়ণ প্রকল্প এক করেছি পরে করেছি দুই। বাংলাদেশের একটি পরিবার ভূমিহীন থাকবেনা। গৃহহীন থাকবে না।

তিনি বলেন, বাংলাদেশে ১ ইঞ্চি জমি ও অনাবাদি থাকবে না। আর কোটালীপাড়া টুঙ্গিপাড়ার দায়িত্ব আমি নিয়েছি।

এর আগে জনসভা মাঠ থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ৪৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পাঁচটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের পরিচালনায় মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিম,  শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, পানি সম্পদ উপমন্ত্রী একে এনামুল হক শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :