1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সামনে পবিত্র রমজান মাস। রোজার মাসে যেন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিত্যপণ্যের বাজার যেন জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে জন্য নিয়মিত বাজার মনিটর করতে বলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে তা নিবিড়ভাবে মনিটরিং করার কথা বলা হয়েছে। গতকাল জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সভায় তিনি এসব নির্দেশনা দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সভায় গত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হলেও গুরুত্ব পায় বেশ কয়েকটি বিষয়। এর মধ্যে রয়েছে-দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকা, পাঠ্যবই নিয়ে হেফাজত ইসলাম যেন কোনো ধরনের আন্দোলন করতে না পারে সে বিষয়েও পর্যবেক্ষণ চালানো। সাম্প্রতিক সময়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিকবিজ্ঞান অনুশীলনী পাঠ ও বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্যবই নিয়ে বেশ সমালোচনা হয়।

সূত্রে আরও জানা গেছে, সভায় র‌্যাবের কার্যক্রমের প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা শিগগিরই প্রত্যাহার হবে বলে আশা প্রকাশ করা হয়। তবে র‌্যাবের কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেওয়া হয়েছে, যেন কোনোভাবে ভাবমূর্তি নষ্ট না হয়।

সভায় বাংলাদেশে যেন কোনোভাবে কোনো ধরনের জঙ্গি সংগঠন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তা সার্বক্ষণিকভাবে নজরদারিতে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের তৎপরতা লক্ষ করা যাচ্ছে। তাদের মূল লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা। কেউ যেন কোনো ধরনের নাশকতামূলক কার্যকলাপ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আগামী গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং নিয়ে আলোচনা হয়েছে। লোডশেডিংয়ে যেন সেচের কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে সচেতন থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সভায় তিন বাহিনীর প্রধান ছাড়াও জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে সূত্রে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :