1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

রাজধানীর গুলশানে ভয়াবহ আগুনে নিহত এক, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জীবন বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পরে ঘটনাস্থলেই এক যুবক (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও ২২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধাকর্মীরা।

আহতদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ৮ জন মহিলা ও শিশু ১ জন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার পর উৎসুক জনতার ভিরে আগুন নেভাতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭ টায় গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ ১৩ তলার ভবনের ৭ তলায় আগুনের ঘটনা ঘটে। আগুনের সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে পর্যায়ক্রমে ১৯টি ইউনিটের মাধ্যম রাত ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে আগুনর লাগার পর ভবনের ভেতরে থাকা আটকে পড়া বাসিন্দারা বাঁচার আকুতি জানিয়ে স্বজনদের বার বার ফোন করা হলেও সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা যাননি বলে অভিযোগ করেছেন অনেকে। তারা বলেন, ১২ তলা ও ১১ তলায় অনেকে আটকা পরেন। তারা ফোনে ফায়ার সার্ভিসকর্মীদের সামনে মোবাইলে কান্নায় ভেঙে পরেন। এসময় বাঁচার আকুতি জানিয়ে তাদের দ্রুত উদ্ধারের জন্য অনুরোধ জানান। তবে ঘটনাস্থলে থাকা স্বজনরা বারবার আটকে পরাদের উদ্ধার করার জন্য বলা হলেও উদ্ধাকারীরা অন্ধকারে ভেতরে প্রবেশ করেননি।

পরে রাত ১১ টায় ভবনে আটকে পড়াদের উদ্ধার কাজে আসেন বাংলাদেশ সেনাবাহিনী ও  বিমানবাহিনী। উদ্ধার কাজে এগিয়ে আসে হেলিকপ্টার। গতকাল রোববার রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ভবনে আটকে পরা স্বজনদের কাছে আঁকুতি জানাচ্ছেন অনেকে। ভবনের নিচে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ১২ তলায় আটকে পরা নিউএইজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ ইব্রাহীম। নিউএইজ গ্রুপের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম এসময় মেয়রের কাছে তার ছেলেকে উদ্ধারের জন্য আঁকুতি জানান। পরে মেয়র আতিকুল ইসলাম তাদের আটকে পরাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কর্মীদের অনুরোধ জানান।

রাত ১ টায় এরিপোর্ট লেখা পর্যন্ত ভবনের ভেতর আটকে পরাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা ও  বিমান বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে উদ্ধার কার্যক্রমে চালিয়ে যাচ্ছিলেন।

ভবনের ইলেট্রেশিয়ান জাহাঙ্গীর আলম বলেন, ভবনের তৃতীয় তলায় বিদুতের পাওয়ার স্টেশন থেকে বিকট শব্দ হয়। এরপর আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। আগুনের তীব্রতা এতোটাই ছিল সেখানে কারও যাওয়া সাহস ছিল না। একপর্যায়ে ভবনে অনেকে আটকে পরেন। ধাঁউ ধাঁউ করে আগুন জলে উঠে ভবনের বিভিন্ন তলায়। এসময় ধোঁয়ায় আছন্ন হয়ে পরে। অন্ধকারের মধ্যে শুধু চিৎকার-চেচামেচির শব্দ পান তিনি। তিনি আরও বলেন, ফায়ারসার্ভিস কর্মীদের আসতে দেরি হওয়ায় আগুনের লেলিহান শিখা আরও তীব্র হতে থাকে। তিনি আরও বলেন, গুলশানের মধ্যে এতো বড় আবাসিক ভবনে কোনও অগ্নিনির্বাপনের ব্যবস্থা ছিলনা। যার কারনে ভবনে থাকা বাসিন্দারা আগুন নেভাতে পারেনি। আগুন নিভাতে না পারায় পর্যায়ক্রমে আগুন বাড়তে থাকে। এতো ক্ষয়ক্ষতির সংখ্যাও বাড়তে পারে।

কেয়ারটেকার আরিফ জানায়, আগুন লাগার পর ভবনের ১২ তলা থেকে তিনজন লফিয়ে পরে। এরমধ্যে দু’জন মহিলা রয়েছে। তারা পাশে থাকা পানিতে পরলে তারা আহত হন। একজন ৩৮ বয়সী যুবক ভবনের পাশে মাটিতে পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মুখমণ্ডল বিকৃতঅবস্থা হয়ে যায়।

আরেক কেয়ারটেকার আল আমিন জানান, ভবনটি বেশ কিছুদিন হল মালিক ও ভাড়াটিয়া উঠেছেন। ১৩ তলার ভবনের ১২ তলা পর্যন্ত পরিবার নিয়ে বসবাস করছিলেন মালিক ও ভাড়াটিয়ারা। এরমধ্যে দ্বিতীয় তলায়র এ-২, তৃতীয় তলায় এ-৩ ও চতুর্থ তলায় এ-২ নম্বর ফ্ল্যাট খালি রয়েছে। আর ২৬টি ফ্ল্যাটে লোকজন ছিলেন।

ভবনের ১১ তলায় দুটি ফ্লোর নিয়ে থাকেন একমি গ্রুপের পরিচালক ফাহিম সিনহা। ওই বাসায় গৃহকর্মী রিনা ও আলোসহ সাতজন আগুন লাগার পরপরই নেমে পড়েন। রিনা বলেন, আমার পরেও ম্যাডাম শামা রহমানসহ তিনজন বাসায় ছিলেন। পরে ম্যাডাম উপর থেকে লাফ দেন।

রাতে ১২ টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনুদ্দিন ঘটনাস্থলে গিয়ে সংবাদ সম্মেলনে জানান, জনতার ভিড় থাকায় গুলশানের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে। তিনি বলেন, উৎসুক জনতার ভিড়ের কারণে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধার করে বাইরে আনতে সময় লেগেছে। এখন ভবনটিতে আর কোনো ব্যক্তি আটকা নেই। মো. মাইনুদ্দিন বলেন, ‘আজ অনেক মানুষ এখানে ভিড় করছে। এসব মানুষের কারণে আমাদের আগুন নেভাতে এবং ভবনটিতে আটকেপড়া মানুষদের উদ্ধার করতে সময় লেগেছে। সবমিলিয়ে বলতে গেলে উৎসুক জনতার কারণে বেগ পেতে হয়েছে।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ‘ভবনটি থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একজন মারা গেছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :