1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

জাতিসংঘ শান্তিরক্ষায় মালিতে গেলেন ১৪০ পুলিশ সদস্য

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ১৪০ পুলিশ সদস্য।

পুলিশ সুপার মো. মহিদুল ইসলামের নেতৃত্বে নবম রোটেশনের ৭০ জন  এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে পঞ্চম রোটেশনে ৭০ জন পুলিশ সদস্য মালিতে গেলেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

বিমানবন্দরে পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. রুহুল আমিন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ উইং এর কর্মকর্তারা তাদের বিদায় জানান।

পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়, তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে  দায়িত্ব পালন করবে। ২০১৩ সাল থেকে  পুলিশ সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

২০১৭ সাল থেকে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।

দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যরা অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :