1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সার্কভুক্ত আটটি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের পূর্ণাঙ্গ  কমিটি গঠন করা হয়েছে। শনিবার ফোরামের চতুর্থ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। একইদিনে এর গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদন করা হয়।

গত বছরের নভেম্বরে মিশরের শার্ম আল শেখ-এ অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের নিয়ে এ ফোরাম আত্মপ্রকাশ করে। ভারতীয় সাংবাদিক আশিস গুপ্তকে প্রেসিডেন্ট, বাংলাদেশের কেরামত উল্লাহ বিপ্লবকে এক্সিকিউটিভ  প্রেসিডেন্ট এবং আসাদুজ্জামান সম্রাটকে মহাসচিব করে এ ফোরাম গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে তিনজন ভাইস প্রেসিডেন্ট হলেন মাহিন্দা পাথিরানা (শ্রীলঙ্কা), শ্রী রাম সুবেদী (নেপাল) এবং মোহাম্মদ রাবনেওয়াজ চৌধুরী (পাকিস্তান)। সহকারী মহাসচিব পদে ভীষ্মরাজ ওঝা (নেপাল) এবং রাই মুনাভ্ভার (মালদ্বীপ) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সি কে নায়েক, কুন্তক চ্যাটার্জি, সুনীতি কুমার ভূঁইয়া (ভারত), রিনঝিন ওয়াংচুক (ভুটান), ইমরান ওয়াই চৌধুরী, কে জে ফাইজা গিলানি (পাকিস্তান), কেলুম বান্দারা (শ্রীলঙ্কা), প্রগতি ধাকাল (নেপাল) এবং রফিকুল ইসলাম সবুজ (বাংলাদেশ)।

দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন সাংবাদিকদের ফোরামের মূল লক্ষ্য হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :