1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১

রাজশাহীতে ৩১টি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বর্তমানে রাজশাহী সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সফরে ১ হাজার ৩১৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকার প্রকল্প কাজের উদ্বোধন করেছেন।

দলের স্থানীয় নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী রাজশাহীতে মোট ৩১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে ২৫টির কাজ শেষ হয়েছে। আর ৬টির কাজ চলমান।

জানা গেছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ১ হাজার ৩১৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকার প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এগুলোর মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ (৫ কোটি টাকা), শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ (৪ কোটি), মোহনপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ (প্রায় ৪১ কোটি), ভদ্রা মোড় রেলক্রসিং থেকে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চার লেনের সড়ক ও বিভাজক নির্মাণ (প্রায় ৫৬ কোটি), বন্ধ গেট-সিটি বাইপাস পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়ক ও বিভাজক নির্মাণ (প্রায় ৪৫ কোটি), হাই–টেক পার্ক থেকে ঢালুর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ (১৩ কোটি), কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী সড়ক প্রশস্ত করা ও উন্নয়নকাজ (১৩১ কোটি), পুঠিয়া-বাগমারা মহাসড়ক প্রশস্ত ও উন্নয়ন (প্রায় ১১৭ কোটি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত সম্প্রসারণ (১০ কোটি), রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর নির্মাণ (প্রায় ২১ কোটি), রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবন প্রকল্প (১৪ কোটি), ‘৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন (২২ কোটি), রাজশাহী সরকারি শিশু হাসপাতাল (প্রায় ২৩ কোটি), রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ (১৫ কোটি), রাজশাহী সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ (প্রায় ১৩ কোটি), রাজশাহী সরকারি মহিলা কলেজের ছয়তলা দ্বিতল ছাত্রীনিবাস নির্মাণ (৫ কোটি), চারঘাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবন নির্মাণ (১৭ কোটি), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহুমুখী ভবন নির্মাণ (প্রায় ৯ কোটি), রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নির্মাণ (৪ কোটি), চারঘাট ও বাঘায় পদ্মা নদীর বাঁ তীর সংরক্ষণ প্রকল্প (প্রায় ৩৫০ কোটি), চারঘাট-বাঘায় ভূমি পুনরুদ্ধার ও নদীর নাব্যতা বৃদ্ধির জন্য পদ্মা খনন প্রকল্প (প্রায় ৩৪৫ কোটি), তানোরে সড়ক নির্মাণ (২১ কোটি), বাগমারার ভবানীগঞ্জ-কেশরহাট সড়ক নির্মাণ (২২ কোটি), রাজশাহী পিটিআইয়ের তিনতলা বহুমুখী মিলনায়তন নির্মাণ (প্রায় ৯ কোটি) এবং উপজেলা মুক্তিযোদ্ধা প্রকল্প নির্মাণ ( প্রায় ৩ কোটি)।

এছাড়া প্রধানমন্ত্রী রাজশাহীর ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ছয়টির প্রকল্প ব্যয় ৩৭৬ কোটি ২ লাখ ৮৪ হাজার টাকা। এগুলো হচ্ছে ২৪ কোটি টাকা ব্যয়ে রাজশাহী তথ্য কমপ্লেক্স ভবন, আট কোটি টাকা ব্যয়ে রাজশাহী আঞ্চলিক পিএসসি অফিস ভবন নির্মাণ, ৫৩ কোটি টাকা ব্যয়ে শহীদ এ এইচ এম কামারুজ্জামান বালক উচ্চবিদ্যালয়ের ১০ তলা ভবন নির্মাণ, ৬২ কোটি টাকা ব্যয়ে শহীদ জননী জাহানার ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ তলা ভবন নির্মাণ, ১৬৩ কোটি দশমিক ৯৪ কোটি টাকা ব্যয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ, ৬৬ কোটি টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :