1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

৩৫ টাকা কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩০১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমেছে। এই হিসাবে প্রতি কেজিতে কমেছে ৩ টাকা। একইভাবে কমেছে গাড়ীতে ব্যবহৃত অটোগ্যাসের দাম। এছাড়া সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। মঙ্গলবার অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমেছে। কিন্তু ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে, মূসকও বেড়েছে। সব মিলিয়ে প্রতি কেজিতে দাম খুব বেশি একটা কমানো যায়নি। বিশ্ববাজারে এলপিজির দাম কমলেও ডলারের দামের বিপরীতে টাকা অবমূল্যায়নের কারণে এই দাম বাড়লো হলো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৭২৫ ডলার থেকে কমে ৬৭০ এবং ৭২৫ থেকে কমে ৬৬০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত বিবেচনায় আগস্ট মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ৬২ পয়সা- যা জুলাই মাসে ছিলো ১০৪ টাকা ৫২ পয়সা। এই হিসাবে এখন ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২১৯ টাকা- যা জুলাই মাসে ছিলো ১ হাজার ২৫৪ টাকা। আর জুন মাসে ছিলো ১ হাজার ২৪২ টাকা। মে মাসে ছিলো ১ হাজার ৩৩৫ টাকা।

এদিকে আগস্ট মাসের জন্য অটোগ্যাসের দাম লিটার প্রতি ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। জুলাই মাসে অটোগ্যাসের দাম ছিলো ৫৮ টাকা ৪৬ পয়সা।

এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারের এলপিজির দাম কিছুটা কমেছে। রেটিকুলেটেড এলপিজি প্রতি কেজির দাম ৯৮ দশমিক ৩৮ টাকা এবং রেটিকুলেটেড গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ২১৮৬ টাকা।

এছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :