1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিবালয়ে নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দুয়ারি পুড়িয়ে ধ্বংস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: মানিকগঞ্জের শিবালয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে ১লাখ ৬০ হাজার টাকা মুল্যের নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দুয়ারি জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার(২০ জুলাই) শিবালয় উপজেলার আরিচা বন্দর বাজারে শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আরিচা বন্দর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরিচা মৎস্য আড়তের পাশে একটি গোডাউনে অভিযান পরিচালনা করে ২শ ৫০পিচ অবৈধ কারেন্ট জাল ও ৭ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এর আনুমানিক মুল্য প্রায় ১লাখ ৬০হাজার টাকা। পরে জব্দকৃত জাল ও দোয়ারী আরিচা ড্রেজার বেইজ সংলগ্ন নদীর পাড়ে নিয়ে স্থানীয়দের সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে জালগুলো যে গোডাউন থেকে জব্দ করা হয়েছে, ওই গোডাউন মালিকের নাম পরিচয় জানা যায়নি।

চায়না জাল ও দুয়ারী ধ্বংস করার সময় মানিকগঞ্জ জেলা প্রশাসন নাজমুন আরা সুলতানা, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার, উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ অভিযানে সহযোগীতা করেন শিবালয় থানা পুলিশ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে আরিচা বন্দর বাজারে অভিযান পরিচালনা করে কারেন্ট জালসহ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বর্ষার এ সময়ে দেশীয় প্রজাতির মাছের পোনা উৎপাদন হয়। এ সময় এক শ্রেণীর জেলেরা নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে। এতে মাছের অপুরণীয় ক্ষতি হচ্ছে। দেশীয় মাছের পোনা রক্ষায় মৎস্য আইন অনুযায়ী আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :