1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ.লীগের দুই নেতা গ্রেফতার শিবালয়ে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক দৌলতপুরে প্রেসক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধন শিবালয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   ঐতিহাসিক জুলাই শহিদ দিবস আজ হরিরামপুরে প্রেম করে বিয়ে করায় ছেলের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ শিবালয়ে পূবালী ব্যাংকের কেশলেস কাযর্ক্রমের উদ্বোধন শিবালয়ে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাওহিদ ইসলাম এনপিআই ইউনিভার্সিটি শিক্ষার্থীদের প্রজেক্ট মেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ

শিবালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ.লীগের দুই নেতা গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) গ্রেফতারকৃত দুই নেতাকে মানিকগঞ্জ বিজ্ঞ-ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে। শিবালয় থানা পুলিশ অভিজান চালিয়ে শুক্রবার সকালে একজনকে বৃহস্পতিবার দিবাগত রাতে অপরজনকে গ্রেফতার করা হয়।এরা হলেন, শিবালয় উপজেলার উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ (৫৯), তিনি শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু (৪২), তিনি শিবরামপুর (টেপড়া কালীবাড়ি) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু (৪২), শিবালয় থানার এজহারনামীয় আসামী। সে দীর্ঘ দিন পলাতক ছিল। বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উপজেলার উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ (৫৯) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ক্ষমতা বলে তাকে গ্রেফতার করা হয়েছে।

শিবালয় থানার এস আই সুমন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে  তাদের বাড়ি থেকে  করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ মানিকগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :