1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবার ঈদে অব্যবস্থাপনা হলে প্রথমে ওই জায়গার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায়  ‘মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে জীবনের জন্য প্রয়োজনীয় তথ্য’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালা। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের  পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠা ন) ড. মোঃ মারুফ নেওয়াজ, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের  গবেষণা কর্মকর্তা মো. ফাহিম সিদ্দিকী, সহকারি পরিচালক নুর আলম, কর্মশালা সমন্বয়ক কাজী ওমর খৈয়াম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারী বিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গনমাধ্যমকর্মীদের আরও সচেতন হতে হবে। সাংবাদিকতার নীতি, নৈতিকতা অনুসরণ করে সংবাদ পরিবেশন করতে হবে। অহেতুক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সংবাদকর্মীদের খেয়াল রাখতে হবে।

পরে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ২০ জন জাতীয় গণমাধ্যম প্রতিনিধি।

সবশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

উল্লেখ্য,গত ১৭ এপ্রিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মানিকগঞ্জ জেলা প্রশাসনের হল রুমে তিন দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। এতে  জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২০জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :