
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে ‘শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীAতা ও পুরুস্কার বিরতণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় ৩নং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান খান।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত আব্দুল মান্নান, মো.হযরত আলীসহ স্কুলের সকল শিক্ষক মন্ডলী এবং অভিভাবকবৃন্দ।
Leave a Reply