1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নৌযোগাযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫৯১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শ্রীলঙ্কার সফররত পররাষ্ট্রমন্ত্রী এম ইউ এম আলী সাবরির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মধ্যে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, শ্রীলঙ্কান শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মধ্যে ফিডার সার্ভিসের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) বিষয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে কোস্টাল শিপিং এগ্রিমেন্টের বিষয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ থেকে সব দপ্তর, সংস্থা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করে তাদের কাছ থেকে প্রাপ্ত মতামত এবং ইনপুট পর্যালোচনা করা হচ্ছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্ট আইন এবং বিধি-বিধান পর্যালোচনা শেষে শ্রীলঙ্কাকে শীঘ্রই জানানো হবে।

বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে নৌযোগাযোগ বৃদ্ধি ও মেরিটাইম সহযোগিতাকে সম্প্রসারিত করে অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধশালী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ উপলব্ধি থেকে উভয় দেশ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ণয় করে একযোগে কাজ করে চলেছে। এ সম্ভাবনা এবং সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণের জন্য উভয় দেশ প্রতিবছর একটি সচিব পর্যায়ের সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে সচিব পর্যায়ের প্রথম সভাটি ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভাটি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বিলম্বিত হয়েছে। দ্বিতীয় সভাটি শীঘ্রই কলম্বোয় অনুষ্ঠিত হবে।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল ও শ্রীলঙ্কান হাইকমিশনার প্রফেসর সাধার্শন সেনেভিরত্ন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :